July 29, 2026, 4:53 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সময়মতো উন্নয়ন শেষের কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর থেকে:

নাগরিক সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) চলমান সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি স্পষ্টভাবে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি মেনে নেওয়া হবে না; মানসম্মত কাজের মাধ্যমেই নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসক আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি কঠোর নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, উন্নয়ন প্রকল্প সফল করতে বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রকৌশল বিভাগের কার্যক্রমে নতুন গতি এসেছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *