June 19, 2026, 9:00 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ শহিদুল ইসলাম মাষ্টার এর ১০ম মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ- ৩ (মহেশপুর -কোটচাঁদপুর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির ৪ বারের সফল সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাষ্টার এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহেশপুর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন এর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুমের জোষ্ঠ পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নান্নু মিয়া, জমি দাতা সদস্য মোঃ সেলিম রেজা মারুফ খাঁন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, প্রভাষক মোজাফ্ফর হোসেন, সামাদুজ্জামান সামাদ সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদ্য কলেজ অধ্যক্ষ মোঃ শওগত আলী।

এছাড়া মহেশপুর পাতিবিলা জামিয়াতুস সুন্নাহ ও কওমি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।