July 30, 2026, 6:00 pm
শিরোনাম:
পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত হেরোইনসহ দুই নারী আটক বেরোবির সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত উন্নয়নের প্রচারণা নয়, পুকুরিয়ার মানুষের চাই দৃশ্যমান পরিবর্তন

সিংগাইরে এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, অনিয়মের অভিযোগে ২ শিক্ষক অব্যাহতি

মোঃ জয়নাল আবেদীন, মানিকগঞ্জ, সিংগাইর থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন। মন্ত্রীর হঠাৎ আগমনে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কয়েকটি পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তবে পরিদর্শনকালে জয়মন্টপ কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীর খাতা নিয়ে পড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুই শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সিংগাইর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি কেন্দ্রে—সিংগাইর সরকারি হাই স্কুল, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়, শাহরাইল উচ্চ বিদ্যালয় ও গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়। এবারের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত ও বিশেষ পরীক্ষার্থীরাও অংশ নিচ্ছে।
পরিদর্শনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *