July 30, 2026, 7:59 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সিনেমা হলে ‘অসামাজিক কার্যকলাপ’: ডিবি পুলিশের অভিযানে ৩৭ জন আটক

স্টাফ রিপোর্টার: সোমা ঘোষ মণিকা

রংপুরে একটি সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫ তরুণ-তরুণীসহ মোট ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে এ অভিযান পরিচালনা করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সিনেমা হলটির তৃতীয় তলায় গোপনে ছোট ছোট কক্ষ ও বিছানার ব্যবস্থা করে সিনেমা প্রদর্শনের আড়ালে অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছিল। বিশেষ করে উঠতি বয়সী ছেলে-মেয়েরা সেখানে গিয়ে এ ধরনের কাজে জড়িত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। এছাড়া এ ঘটনায় হল সংশ্লিষ্ট আরও দুজনকে আটক করা হয়েছে।


ডিবির এই কর্মকর্তা বলেন, আটককৃতদের মধ্যে যারা শিক্ষার্থী, তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, এ অভিযানে সাধারণ দর্শকদের হয়রানি করা হয়নি। শুধুমাত্র তৃতীয় তলার নির্দিষ্ট কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িতদেরই আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল রাতে নগরীর স্টেশন রোড এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে চার তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *