July 29, 2026, 6:29 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গাজীপুরের শ্রীপুরে ‘চাপাই,কোপাই’ মরিচ চাষে বাম্পার ফলন

মিনারা কামাল (স্টাফ রিপোর্টার)

গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে দেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে প্রায় এক একর জমিজুড়ে এ মরিচের চাষ করা হয়েছে।
সরজমিনে দেখা যায়, সর্বোচ্চ দুই ফুট উচ্চতার গাছে ঝুলছে ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা ঝাল মরিচ। অধিক ফলনের কারণে গাছগুলোকে খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হয়েছে। প্রতিটি গাছে গড়ে ৩০ থেকে ৪০টি মরিচ ধরেছে।
মরিচ চাষি চীনা নাগরিক ছেন জিয়েন গাও এই মরিচ চাষের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। ‘চাপাই-কোপাই’ নামের এই মরিচ ইন্দোনেশিয়ায় জনপ্রিয় এবং চাইনিজ রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে।
মরিচ ক্ষেতের পরিচর্যাকারী শ্রমিক আরিফ হোসেন জানান, চীনা নাগরিক তার দেশের বিভিন্ন সবজি এখানে চাষ করছেন। তবে সবচেয়ে বেশি সফলতা এসেছে এই মরিচে। অল্প জায়গা থেকেই দুই থেকে আড়াই মণ মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই অনেক মানুষ এই মরিচের ক্ষেত দেখতে আসেন।”উদ্যোক্তা ছেন জিয়েন গাও বলেন, “বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে চাষ করে আমরা লাভবান হচ্ছি। উৎপাদিত সবজি আমরা খোলা বাজারে বিক্রি করি না, নিজেদের রেস্তোরাঁয় ব্যবহার করি।”
জমির মালিক আতিকুর রহমান প্রধান বলেন, তার কাছ থেকে এক একর জমি লিজ নিয়ে চাষ করা হয়েছে। সফলতা পাওয়ায় তারা আরও জমি নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, “চাপাই-কোপাই মরিচ এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এটি দেখতে ক্যাপসিকামের মতো ফ্লেভার যুক্ত চাইনিজ রেস্তোরাঁয় এর চাহিদা বেশি থাকায় এবং উচ্চমূল্য হওয়ায় এটি একটি লাভজনক ফসল হতে পারে।”তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিকে নিয়মিত কারিগরি সহায়তা, পোকামাকড় ও রোগবালাই দমনে পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশের মাটিতে এ মরিচের সফল উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *