July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুষ্ঠু আয়োজনে কালকিনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, প্রশংসায় শিক্ষা অফিসার

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতাঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
জানা গেছে, মোট পরীক্ষার্থী ছিল ১১০৩ জন। এর মধ্যে ৬৮১ জন পরীক্ষায় উপস্থিত ছিল, যা মোটের ৬১.৭ শতাংশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ—আব্দুস সালাম মিয়া, মো. আবুল কালাম ও আরিফ খান।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ ব্যবস্থাপনা, পরিকল্পিত আয়োজন এবং নিবিড় তদারকির ফলে পুরো পরীক্ষা প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও নির্বিঘ্ন। পরীক্ষা চলাকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতাও লক্ষ্য করা যায়।
শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও শান্ত পরিবেশে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছে বলে জানা গেছে। সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক ও স্থানীয় মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, দুই কেন্দ্রের সুপার ও সহকারী সুপার, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমার পূর্ব অভিজ্ঞতাও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *