June 19, 2026, 8:58 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

খুলনার প্রবেশদ্বার গল্লামারি ব্রিজের কাজের ধীরগতি,কর্তৃপক্ষ বলছে কাজ দ্রুত গতিতে চলছে

খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা মহানগরীর প্রবেশদ্বার হিসাবে পরিচিত গল্লামারি, খুলনা মহানগরে প্রবেশ করতে প্রধান এবং একমাত্র মহাসড়ক হিসাবে পরিচিত, সেই গল্লামারি ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে চলমান, কাজের গতি অধিক ধীর গতি সম্পন্ন, কর্তৃপক্ষ বলছে কাজ দ্রুত গতিতে চলছে। সাধারণ জনগণ তাদের এই কথা একেবারেই মানতে নারাজ। ১৪ তারিখ পয়লা বৈশাখে গল্লামারি পুরাতন ব্রিজের উপর দিয়ে চলাচল করতে যে প্রচন্ড ভিড়, তার কারণে অনেকেরই প্রাণ যায় যায়, খুলনা বিশ্ববিদ্যালয় একমাত্র স্থান যেখানে পহেলা বৈশাখ ব্যাপকভাবে উদযাপন করা হয়। যার কারনে খুলনা মহানগরের হাজার হাজার লোকজন অনুষ্ঠান উপভোগ করতে গল্লামারি ব্রিজের উপর দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়। একটা ব্রিজের উপরে এত ভিড়ের কারণে অনেকেই মনে করেছিল আজ মনে হয় ব্রিজ ভেঙে পড়বে। এছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত গল্লামারি ব্রিজের উপর যানজট লেগে থাকে। এক মিনিটের রাস্তা পার হতে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। নতুন ব্রিজ বিগত সরকারের আমলে শুরু হলেও এখনো কাজ শেষ করতে পারিনি। কয়েক দফায় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেও আজ ও কাজ ঝুলে রয়েছে। তবে এমনটি নয় কাজ একেবারেই বন্ধ, মাঝেমধ্যে কিছুটা কাজ করে আবার থেমে থেমে কাজ শুরু করে। খুলনা মহানগরবাসী দফায় দফায় আন্দোলন করেও সুফল পাইনি। সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাইনবোর্ড লাগিয়েছে ব্রিজের কাজ চলছে, চলাচলের অসুবিধার জন্য আমরা সাময়িক ভাবে দুঃখিত। এলাকাবাসী বলছে সাময়িক কথাটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তি হীন কথা, কয়েক বছর ধরে ব্রিজের কাজ চলছে এখনো শেষ হচ্ছে না। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায় খুব বেশি দেরি আর হবে না, দ্রুত ব্রিজের কাজ সম্পন্ন হয়ে যাবে।