July 29, 2026, 6:27 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

“সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো” -সংসদ সদস্য আনিসুর রহমান

মাদারীপুর প্রতিনিধি:

“সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতোবলে মন্তব্য করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৪ র্থ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন আপনারা যদি আমার কোনো ভুল দেখেন, তাহলে নির্ভয়ে তা তুলে ধরবেন। সাংবাদিকদের কলম চলবে সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের পাশে থাকা।”
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপার মীর সেকান্দর আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলা এনা ক্যাফে রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সভাপতি ও খান মাসুদ রানাকে সাধারন সম্পাদক করা হয়।

এসময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন কমিটি অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক ভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।

এসময় মোঃ হেমায়েত হোসেন খান বলেন,“আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন তার দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।”

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি এটিএন বাংলা নিউজ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, এশিয়ান টেলিভিশনের মোঃ মহসিন তালুকদার, দৈনিক সু বার্তা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, মোস্তাফিজুর রহমান নাদিম,রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সনেট, মাদারীপুর জাতীয় রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবু, মাদারীপুর প্রেসক্লাব ইউনিটির সভাপতি হাবিবুর রহমান সুমন, সাধারন সম্পাদক সোহাগ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীম, সাবেক সভাপতি ওমর সানি, আকাশ মাহামুদ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মাসুম সহ দুইশতাধিক গনমাধ্যমেকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হেমায়েত হোসেন খান সঞ্চালনায় ছিলেন রায়হান উদ্দিন রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *