July 30, 2026, 9:34 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনসুররোড সড়কের বেহাল দশা

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনসুররোড এলাকার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাগুলোর কোনো কার্যকর সংস্কার না হওয়ায় এখন তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যায়। ফলে রাস্তা ও গর্তের পার্থক্য বোঝা যায় না, যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, ড্রেনেজ ব্যবস্থার অভাব কিংবা অকার্যকারিতার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয় না। ফলে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে এবং কাদাময় পরিবেশ তৈরি হয়। এতে শুধু চলাচলই বিঘ্নিত হচ্ছে না, বরং সৃষ্টি হচ্ছে স্বাস্থ্যঝুঁকিও।

পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার অর্ধেকের বেশি পাকা সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তবে দীর্ঘদিনেও এসব সড়ক সংস্কারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “বৃষ্টির সময় এই রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিনই আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

সংশ্লিষ্টদের মতে, টেকসই উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে এসব সড়র্তক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *