July 29, 2026, 6:35 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

মোঃ কামাল হোসেন প্রধান নরসিংদী থেকে:

নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। অদ্য ১৯/৪/২৬ ইং রবিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে বলে জানা যায় । ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *