August 22, 2026, 9:45 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মহেশপুরে খাল খনন সহ মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেনে নবাগত জেলা প্রশাসক -নোমান হোসেন

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেনের সাথে, মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হল রুম সভাকক্ষে। উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সহকারী কমিশনার( ভূমি) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান,প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম, কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ। সভায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর বাসির সার্বিক কল্যাণে প্রধান অতিথির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা পেশ করেন, সেই আলোকে প্রধান অথিতি জেলা প্রশাসক নোমান হোসেন বলেন,মহেশ পুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয়ের বিষয়ে কথা বলেছেন, সেই সাথে খাল খনন, কপোতাক্ষ নদ, বিভিন্ন বিল, বাওড় সংস্কার, তিনি চোরা চালান, মাদক নির্মূল এর বিষয়ে জিরো টলারেট ঘোষণা করেন এবং পুলিশ প্রশাসন, বিজিবি (বর্ডার গার্ড) এবং এলাকাবাসীকে সার্বিকভাবে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান, সেই সাথে এলাকাবাসীর দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।