October 8, 2026, 9:35 pm

মাদারীপুরে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 মাদারীপুর জেলা প্রতিনিধি, আবুল খায়ের বাবু:

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের টুবিয়া বাহেরদী এলাকার আবুল কালাম খানের বাড়ির সামনে ব্রীজ নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের একটি ব্রীজ না থাকায় দীর্ঘ দিন ধরে বাহেরদীসহ পার্শ্ববর্তী এলাকার অন্তত ২০টি পরিবারের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী,বৃদ্ধ এবং কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট।এছাড়া কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত পণ্য বাজারজাত করতে ব্রীজের অভাবে পরিবহন ও যাতায়াতে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয়রা আরো বলেন,বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনদুর্ভোগ লাঘবে বর্তমান সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের কাছে অতি দ্রুত ওই স্থানে একটি ব্রীজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

এসময় মানববন্ধনে আবুল কালাম খান,জাহাঙ্গীর খান,আ: ছালাম খান,খলিল খান,বাদশা খান, সিরাজ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।