August 22, 2026, 9:04 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা থেকে:

খুলনার পাইকগাছা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং অপরাধ নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাদক ও জুয়া দমন, চাঁদাবাজি বন্ধ এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন সভায় অংশ নেন।
সভায় জ্বালানি তেলের চাহিদা পূরণে ডিলার ও খুচরা পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা, শৃঙ্খলার সঙ্গে পাম্প থেকে তেল বিতরণ এবং উপজেলায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়েও আলোচনা হয়।
আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে সন্ধ্যার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান এবং মাদক ও জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া লতা এলাকায় এক পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সভায় জোরালোভাবে উত্থাপন করা হয়।