August 22, 2026, 3:31 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহতঃ আহত-৩০

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে৷ সোমবার সাড়ে ১০ টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হচ্ছে উপজেলার পৌরসদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা(৩৭) এবং একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর(৪৫)।
তারা দুজনই তরমুজ ব্যবসায়ী।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খদে পড়ে যায়। এ সময় গাড়ীতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা নিহত এবং পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মোল্লা নিহত হয়।
এ ঘটনায় ৩০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, শাহ্ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।