August 22, 2026, 2:09 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

কাশিয়ানী পুলিশের অভিযানে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির  টাকা সহ  আটক-১

গোপালগঞ্জ কাশিয়ানী থেকে সাইফুল হাসান :

গোপালগঞ্জের কাশিয়ানীতে  ১২ এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার  ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার আটশো টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সে ঐ গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।

কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ও মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিছুর রহমান এর নেতৃত্বে এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২ শত ৫ পিস ইয়াবা ২কেজী গাজা, মাদক ব্যবসার ৪ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা মাদকব্যবসা লেনদেনের তিনটি হিসাবের খাতা সহ সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।মাদকের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা নিশ্চত করে জানান শেখ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।