August 22, 2026, 2:09 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকায় পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রুবেল মিয়ার নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় রফিক বেপারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর ব্লিস্টারসহ মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

এ ঘটনায় ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রফিক বেপারীর বিরুদ্ধে পূর্বে মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।