August 22, 2026, 2:53 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বেলাবোতে ছাত্রদল সভাপতির সিনিয়রদের সঙ্গে সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. আশিক সুজন মামুন সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া এবং নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদের সঙ্গে মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামে গিয়ে নরসিংদী জেলা যুবদলের সদস্য মো. আনিসুর রহমানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। একইসঙ্গে উপজেলা ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবির পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে মিষ্টিমুখের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. হুমায়ুন কবির শরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংগঠনের ভেতরে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে।