June 19, 2026, 10:06 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন আটক

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া আইট গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নয়নকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জীবননগর এলাকা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত নয়ন আত্মগোপনে ছিল। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত করতে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জীবননগরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মহেশপুর থানা পুলিশ জানায়, আটককৃত নয়নের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।