July 30, 2026, 10:28 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন/ উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত

খুলনার পাইকগাছা থেকে:

খুলনার পাইকগাছা উপজেলায় সোলাদানা ইউনিয়নের খেয়াঘাট থেকে বাজার পর্যন্ত নবনির্মিত সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে উপকূলীয় এই জনপদে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সোলাদানা খেয়াঘাট-বাজার সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ সড়কটির দৈর্ঘ্য ২৩০ মিটার এবং প্রস্থ ৩.৬৬ মিটার। মাটির ও ইটের রাস্তা সংস্কার ও উন্নয়নে ব্যয় হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ৭৩৬ টাকা। প্রকল্পটি জাপান সরকারের আর্থিক সহায়তা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।
উদ্বোধনকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় টেকসই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই সড়ক নির্মাণের ফলে স্থানীয় জনগণের যাতায়াত, পণ্য পরিবহন এবং দুর্যোগকালীন সময়ে নিরাপদ আশ্রয়ে দ্রুত পৌঁছানো আরও সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ূন কবির, পিআইও রাজিব বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়ক উদ্বোধনের পর সকাল ১১টায় পাইকগাছা অফিসার্স ক্লাবে ইউএনও’র সভাপতিত্বে একটি বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচি’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুধীজন অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *