June 19, 2026, 10:03 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

দত্তনগর কৃষি বিশ্ববিদ্যালয় মহেশপুরবাসীর গণদাবি: সকল প্রস্তুতি সম্পন্ন – রনি

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

মহেশপুরের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে আসছেন গণপ্রজাতন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এই মাসেই ঝিনাইদহে খাল খনন কর্মসূচির উদ্বোধনে তাঁর শুভাগমন উপলক্ষে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ঝিনাইদহ বাসি। সেই সাথে দত্তনগর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তুতি নিয়েছেন মেহেদী হাসান রনি।

রবিবার বিকালে মতবিনিময় সভায় ৩নং পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন ও ৪নং স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস।পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান “রনি” এক সাহসী ঘোষণা দিয়ে তিনি বলেন, তারেক রহমান যেদিন ঝিনাইদহে পদার্পণ করবেন, সেই দিন আমরা মহেশপুরের হাজার হাজার জনতা “দত্তনগর কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপনের চূড়ান্ত দাবি নিয়ে রাজপথে থাকবে।

​ইতিমধ্যেই আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এর সার্বিক সহযোগিতায় কৃষি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মেহেদী হাসান রনির নেতৃত্বে মহেশপুরবাসীর প্রাণের দাবি আদায়ের আপ্রাণ চেষ্টা চলছে বলে জানা যায়।

​মেহেদী হাসান রনি আরও বলেন, এ লড়াই মহেশপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের লড়াই, এ লড়াই আমাদের কৃষি ও কৃষকের অধিকারের লড়াই। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দাবিকে সফল করি।