July 30, 2026, 7:59 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সংগ্রাম, সাহস ও নেতৃত্বে এগিয়ে মো: জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: এইচ. এম. রকি:

সংগঠনের প্রতিটি সংকট, আন্দোলন ও সংগ্রামে দৃঢ় অবস্থান নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন মো: জাহিদুল ইসলাম।
ক্যান্টনমেন্ট থানা ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম-এর সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা তাকে নেতাকর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে কঠিন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে দিয়েছে আলাদা পরিচিতি।
বর্তমানে তিনি ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তিনি একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তার রাজনৈতিক দর্শন হলো—সংগঠনের প্রতিটি কর্মীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং একটি গতিশীল নেতৃত্ব গড়ে তোলা। তিনি বিশ্বাস করেন, সম্মান, ঐক্য ও আদর্শের ভিত্তিতেই একটি সংগঠন দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হতে পারে।
নেতাকর্মীদের আশা, সংগ্রাম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মো: জাহিদুল ইসলাম ভবিষ্যতে ছাত্ররাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *