August 22, 2026, 6:59 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বাগেরহাটে অপহৃত শিশু খুলনা থেকে উদ্ধার

ইমন,রূপসা,খুলনা থেকে:

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে অপহৃত শিশু রাফসাকে খুলনা থেকে উদ্ধার করা হয়। শিশু রাফসা বয়স ১৬ মাস বাসা ফকিরহাট উপজেলায়। ফকিরহাট থানা পুলিশ এর সূত্রে জানা যায় শিশু রাফসাদের বাশার পাশেই
ভাড়াটিয়া হিসাবে থাকতেন নয়ন শেখ নামের এক যুবক ও তার স্ত্রী, সেই সূত্রে রাফসার পরিবারের সাথে সখ্যতা গড়ে ওঠে নয়ন শেখের স্ত্রীর। গতকাল সকাল ১১ টার সময় রাফসার মা রাফসাকে দেখাশোনার জন্য নয়ন শেখের স্ত্রীর কাছে রেখে যান। নয়ন শেখের স্ত্রী রাফসাকে নয়ন শেখের কাছে তুলে দেয়। নয়ন শেখ রাফসাকে অপহরণ করে খুলনাতে নিয়ে আসে। বিকাল ৪ ঘটিকায় বিষয়টি জানাজানি হলে রাফসার বাবা ফকিরহাট থানা পুলিশকে বিষয়টি জানায়। ফকিরহাট থানা পুলিশ তাৎক্ষণিক বিষয়টি র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন খুলনা ৬ কে জানায়।র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন খুলনা ৬
এর একটি আভিজানিক দল রাফসাকে উদ্ধারে খুলনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কইয়া বাজার এলাকা থেকে রাফসাকে উদ্ধার করে।রাফসাকে অপহরন কৃত আসামি নয়ন শেখ (২৫) ঘটনার সত্যতা স্বীকার করে নেয়।আসামি নয়ন শেখ, পিতা :- আসলাম শেখ,মাতা:- রেখা বেগম,খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন ,৪ নং ওয়ার্ডের বাসিন্দা।আসামি নয়ন শেখ পূর্বে একাধিক অপরাধের সথে জড়িত বলে স্থানিয় দের থেকে জানা যায়।এ ঘটনায় নয়ন শেখের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ফকিরহাট থানা পুলিশ।