August 22, 2026, 1:34 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মধুখালীতে ট্রেনে কাটাপরে জমজ শিশু নিহত

শাহজাহান হেলাল,ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পরে জমজ শিশু নিহত।
স্থানীয় ও রেল সুত্রে জানা যায় ১ এপ্রিল ২০২৬খ্রি. বুধবার দুপুর দেড়টায় কালুকালী-ভাটিয়াপাড়া লোকাল ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি মধুখালী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মধুখালী ষ্ট্রেশন থেকে কিছু দুর গেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের জমজ শিশু তাহমিদ(৪) ও তায়িদ(৪)রেললাইনে খেলা করছিলো। ঘটনা স্থলে ট্রেন পৌছালে খেলায় এতই মগ্ন ছিল যে ট্রেনের উপস্থিতিই টের পায় নাই তারা, যে কারনে ঘটনা স্থলে ট্রেনে কাটা পরে জমজ সহদর নিহত হয়েছে।
মধুখালী ষ্ট্রেশন মাষ্টার মোঃ কাওসার মাহমুদকে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান শিশু দুটি রেল লাইনে খেলা করছিল । ওরা ট্রেনের শব্দ বা হুইসাল কিছুই টের পায় নাই । যে কারনে অনাকাঙ্খিত ঘটনা টি ঘটেছে। পরিবার একটু সচেতন হলে হয়তো এই অনাকাঙ্খিত ঘটনা এরানো সম্ভব হতে পারতো। রেল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন । তদন্তে আইনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।