August 22, 2026, 12:53 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার মাদক কারবারি গ্রেফতার
বিশেষ কৌশলে লুকানো ছিল মাদক চেকপোস্টে তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য
মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলে আবারও বড় সাফল্য অর্জন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন টাঙ্গাইল-ঢাকাগামী মহাসড়কের পাছ বিক্রমহাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত র‍্যাব
সদস্যরারৌমারী ট্রাভেলস পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালান। এসময় বাসে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম (৩২), জেলা লালমনিরহাটের বাসিন্দা। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অবৈধ মাদক দ্রব্য থাকার বিষয়টি স্বীকার করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাভেলস ব্যাগে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।
র‍্যাব সূত্র আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।