August 22, 2026, 12:53 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

টাঙ্গাইলে পাম্পে তেল সংকট, বাইরে বেশি দামে বিক্রি,ভোগান্তিতে সাধারণ মানুষ

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, মফস্বল সম্পাদক:

টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে সুযোগ নিয়ে একটি অসাধু চক্র পাম্পের বাইরে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে এমন অভিযোগও উঠেছে।
জানা গেছে, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় জেলার বেশিরভাগ পাম্পে তেলের মজুদ প্রায় শেষ হয়ে গেছে। অনেক পাম্পে ‘তেল নেই’ উল্লেখ করে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। ফলে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ ভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে।
এ পরিস্থিতির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বোতল ও জারে ভরে পেট্রোল-অকটেন বিক্রি করছে, যার দাম সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত দামে তেল কিনছেন, যা তাদের জন্য আর্থিক চাপ বাড়িয়ে তুলছে।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আবু বকর ও হাবিবুল্লাহ বাহারসহ অনেকে জানায়, জেলার হাতে গোনা কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ নোটিশ থাকায় বাইরে থেকে বেশি দামে তেল কিনে চলাচল করতে হচ্ছে। মিনিট্রাক চালক সোলাইমান মিয়া জানান ভাই আমি রিজার্ভ টিভ ধরেছি দুই হাজার টাকার তেলের জন্য খুব আনুনয় করছি কিন্তু কিছুতে এক হাজার টাকার বেশি তেল দিচ্ছে না। তারা অভিযোগ করেন, এর পেছনে পাম্প মালিকদের কারসাজি থাকতে পারে এবং প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।