August 22, 2026, 2:13 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মধুখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শাহজাহান হেলাল,ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে মধ্য দিয়ে শুরু হয়। পরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দিনের কর্মসুচি সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুহয় । পরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান, থানা ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামাতের উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বসাধারণের উপস্থিতি ও ছিল খুবই কম। আগের বছরের তুলনায় বিভিন্ন অনুষ্ঠান কমিয়ে সীমিত আকারে সময়ে অনুষ্ঠান শেষ করা হয়। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হলেও এবছর তা অনুষ্ঠিত হয়নি। শিশুদের প্রতিযোগিতা না হওয়ায় সর্বসাধারণের মাঝে বিরুপ প্রতিক্রিয়াার সৃষ্টি হয়। দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানে সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাহাবুব ইলাহী,প্রণীসম্পদ কমকর্তা ডাঃ কেএম তানজিম নাঈম,থানা ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খুরশীদ আলম ভুইয়া,আহবায়ক কমিটির বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার, জিল্লুর রহমানসহ প্রমুখ।বিকেলে প্রীতি ফুটবল ও মহিলাদের বালিশ ছোড়া খেলা অনুষ্ঠিত হয়।