October 8, 2026, 9:10 pm

কয়রায় চেতনা নাশক স্প্রে ব্যবহার করে দুর্ধর্ষ চুরি

বিজন বাহাদুর কয়রা,খুলনা থেকে:

খুলনার কয়রা উপজেলার বামিয়া ঠাকুরের চক গ্রামে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী রনজিৎ মন্ডলের বাড়িতে দুর্বৃত্তরা প্রথমে বিল্ডিংয়ের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, চোরেরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে ঘরের লোকজনকে অচেতন করে ফেলে। এরপর তারা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, রুপার গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।