August 22, 2026, 5:01 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

রামপালে বৃষ্টি মাথায় নিয়ে ঈদ উদযাপন

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল( বাগেরহাট) থেকে:

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি , দীর্ঘ একটা মাস আল্লাহর মহান হুকুম সিয়াম সাধনার পর মুমিনের জন্য আনন্দের জোয়ার বয়ে আনে পবিত্র ঈদুল ফিতর। এ দিন ধনী গরীব ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে করে রমজানকে বিদায় জানানো হয় ।

সারাদেশের আট বিভাগের সব কয়টি বিভাগের অধিকাংশ জেলায় আনন্দের অন্তরায় হিসেবে উপস্থিত হয়েছে বৃষ্টি তারই অংশ হিসেবে বাগেরহাট জেলার রামপালে বৃষ্টির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম জাতির সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এ দিনকে ঘিরে ঘরে ঘরে হয় স্পেশাল রান্না, আত্নীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া ঘুরা ঘুরি সহ নানা উৎসবমুখর আয়োজন
কিন্তু এবারের ঈদ কিছু টা ভিন্ন ভাবে উদযাপন করতে হচ্ছে ।
সব পরিকল্পনা এবং আনন্দে ছাই ঢেলেছে বৃষ্টি। ৩০ রমজান বিকাল থেকে দেশের নানা স্থানের মতো রামপালের আকাশ ঢেকে আসে মেঘে শুরু হয় বৃষ্টি ও ঝড়োহাওয়া একনাগাড়ে ঈদেরদিন দুপুর পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকে।

বৃষ্টি পানি মাথায় নিয়ে সকাল বেলা নামাজ আদায় করে হাজার হাজার মুসল্লিগণ, সেই সাথে বৃষ্টির জন্যে গৃহবন্দী অবস্থায় উদযাপন করতে হচ্ছে এবারের ঈদের বড় একটা সময় ।
বাইরে নেই ততোটা লোকজনের আনাগোনা
নেই আমদানি খুব একটা সোশালমিডিয়াতে
উপভোগ হয়েছে এবারের ঈদ।

বৃষ্টির মধ্যে ও দোকান নিয়ে আসা একজন বলেন এবারের ঈদে বৃষ্টির হানায় তেমন একটা লোকজন নাই খুব কম লোকই বের হয়েছে। আমাদের বেশ আয় হয় এখান থেকে কিন্তু এবার কেনাবেচা খুব ই কম।

একজন পথচারীর সাথে কথা বললে তিনি বলেন ঈদে প্লান ছিলো বেশ কিন্তু সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সব প্লান বাতিল করতে হয়েছে ঘুরা ঘুরি করবো আত্নীয় স্বজন দের বাড়িতে যাবো কিন্তু কিছু ই হলো না
সকাল বেলা বৃষ্টি মাথায় নিয়ে নামাজ শেষে বাসায় বসেই সময় কাটাতে হলো বৃষ্টির জন্যে সে মজা টাই হলোনা তবুও বৃষ্টির মাঝে
উপভোগ করছি ঈদ ।

এ সময় নিজ গ্রামে সাধারণ মানুষের সাথে একই কাতারে বসে ঈদুল ফিতরের নামাজ
আদায় করেন বাগেরহাট ৩ আসন থেকে
নব নির্বাচিত পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।