ফরিদপুরের সালথা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
মঙ্গলবার (১৭ই মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল (৩৫) উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাসিন্দা এবং ওহাব মাতব্বরের পুত্র। তিনি এর আগে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জুয়েলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।