July 30, 2026, 9:14 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

টাঙ্গাইলে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

আব্দুল্লাহ আল মামুন পিন্টু , টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়িতে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ির পৌরসভার নল্লা গ্রামীন ব্যাংকের সাথে নলহরা গ্রামে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলীর মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।

জানা যায়, জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সাথে নলহরা গ্রামে জামালপুর হইতে একটি বাস ধনবাড়ীগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এরপর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক জানান,জামালপুর থেকে একটি বাস ধন বাড়ির দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। নিহত দুজন সিএনজির যাত্রী।

তিনি আরো জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। অপরদিকে লাশ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *