July 30, 2026, 9:20 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, মফস্বল সম্পাদক:

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল পণ্য সরবরাহ প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক শরিফা হক বলেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ভেজাল ও নকল পণ্য প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *