July 30, 2026, 9:52 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

উন্নয়নের প্রত্যয়ে মাঠে নেমেছেন মোস্তফা কবির

ফরিদপুর থেকে:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তরুণ প্রজন্মের একজন পরিচিত মুখ মোস্তফা কবির। মানবিক কাজ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইতোমধ্যে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে অসহায়, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের সেবা করাই মোস্তফা কবিরের জীবনের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা, তাদের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। এই মানবিক মানসিকতার কারণেই এলাকার অনেক তরুণ তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে কাজ শুরু করেছেন মোস্তফা কবির। তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের সেবক হয়ে কাজ করতে চাই। সুযোগ পেলে চরভদ্রাসন উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। উন্নয়নের প্রত্যয়ে আমি মাঠে নেমেছি। মানুষের আস্থা ও সমর্থন পেলে চরভদ্রাসনকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ ও মানবিক নেতৃত্ব হিসেবে মোস্তফা কবির ভবিষ্যতে চরভদ্রাসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মানবিক কাজের অনুপ্রেরণা হিসেবে তার কর্মকাণ্ড ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

সব মিলিয়ে মানুষের সেবাকে জীবনের লক্ষ্য করে এগিয়ে চলেছেন মোস্তফা কবির। আগামীর দিনে তিনি যেন এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন—এমনটাই আশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *