July 30, 2026, 9:55 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শাহজাহান হেলাল , মধুখালী, ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার (৩৫) কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানার একটি মাদক মামলায় মিঠুন সরকারের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড হয়। মামলাটি ২০১৬ সালের (মামলা নং-০২)। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিঠুন সরকারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত দুজনকেই রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *