August 22, 2026, 2:55 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মান প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি.সরকার- পাইকগাছা, খুলনা- থেকে:

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মান প্রসঙ্গে শনিবার বেলা ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে অনুষ্ঠিত সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদরা উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও ভবন নির্মান কমিটির সদস্য সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল দফা ভিত্তিক সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।

মতবিনিময় সভা চলাকালে উপজেলা বিএনপি-র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস), তুষার কান্তি মন্ডল উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করে সনাতন ধর্মালম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পূজা পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, সন্তোষ কুমার সরকার, প্রজিৎ কুমার রায়, কালিপদ বিশ্বাস, বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, সুরঞ্জন চক্রবর্তী, কনক চন্দ্র সরকার, প্রকাশ ঘোষ বিধান, কালিপদ মন্ডল, দীনেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, দীপঙ্কর কুমার মন্ডল, মনোজিৎ সরদার, প্রশান্ত কুমার রায়, তুষার কান্তি বিশ্বাস, পার্থ প্রতিম সরকার, মনোরঞ্জন বিশ্বাস, গৌবিন্দ দত্ত, অমল কৃষ্ণ, বিপুল বিশ্বাস, দীনবন্ধু মন্ডল, কেশব মৃধা, সাধন চন্দ্র দাশ, প্রদীপ মন্ডল, অমল কৃষ্ণ রায়, তারক চন্দ্র মন্ডল, অনুকুল চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, ত্রিনাথ বাছাড়, পরিমল দাশ, গৌরপদ মন্ডল ও অমিত শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দ জিরোপয়েন্টে পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে চলমান ভবন নির্মান কাজ পরদর্শন করেন।