July 30, 2026, 9:55 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন: টুকু

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, মফস্বল সম্পাদক:

বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ভবিষ্যতেও বিএনপি সবসময় সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইল উদ্যান কমিউনিটি সেন্টারে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম।
প্রতিমন্ত্রী টুকু বলেন, সাংবাদিকরা সবসময় দায়িত্ব পালনেই ব্যস্ত থাকেন। অনেক সময় তারা নিজেদের পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারেন না। সমাজের বিভিন্ন ঘটনা ও সমস্যা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে তা মানুষের সামনে তুলে ধরতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জেলায় পরিণত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্য ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *