June 19, 2026, 7:40 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

সালথায় পেঁয়াজের বাম্পার ফলন, দাম কমে হতাশ কৃষক

রুবেল রানা, সালথা, ফরিদপুর থেকে:

ফরিদপুরের সালথা উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠজুড়ে কৃষকদের উৎপাদিত পেঁয়াজে ভরে উঠেছে হাট-বাজার। তবে উৎপাদন বেশি হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। বীজ, সার, কীটনাশক,পানি সেচ ও শ্রমিকের খরচ দিন দিন বাড়লেও সেই তুলনায় পেঁয়াজের দাম না থাকায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

উপজেলার বালিয়া গট্টি গ্রামের কৃষক এসকেন্দার জানান, “সার, ঔষধ, কীটনাশক,পানি সেচ, শ্রমিকসহ সবকিছুর খরচ অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছি না। এতে আমরা কৃষকরা খুবই লজ্জা ও হতাশার মধ্যে আছি। নতুন সরকারের কাছে আকুল আবেদন—কৃষকদের প্রতি সুদৃষ্টি দেওয়া হোক এবং পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমে গেছে। তবে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক কৃষক দ্রুত পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

কৃষকদের দাবি, পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে তারা লোকসান থেকে রক্ষা পেতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।