August 22, 2026, 12:10 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: জাকির হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগ ২২ রমজান, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ইং রাজধানীর মিরপুর-১০ এ হ্যালো পিজ্জা রেস্টুরেন্টে  আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম রকি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব- মোঃ আলমগীর গনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব- মুহাম্মদ মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, ক্যান্টনমেন্ট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল সিকদার, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম দেওয়ান,আরো উপস্থিত ছিলেন,  সহ-সভাপতি- মো: জাকির হোসেন,আব্দুর রহমান,মো: ফারুখ হোসেন,
এবং সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি আবদুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।