July 30, 2026, 8:39 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

আহত ঈগল পাখি উদ্ধার করে সুস্থ করে বনে অবমুক্ত

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার- বাগেরহাট মোড়েলগঞ্জ থেকে:

বাগেরহাটের শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত হওয়া ঈগলটি সাতদিন চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা এলাকার নিকটবর্তী বনাঞ্চলে পাখিটিকে অবমুক্ত করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন WildTeam-এর উদ্ধারকারী দল এবং স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের উপস্থিতিতে ঈগলটিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রায়েন্দা গ্রামের জাকির মিরের মাছের ঘেরে পাতা জালে আটকা পড়ে আহত হয় পাখিটি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে WildTeam-কে খবর দিলে টিম লিডার আলম হাওলাদার-এর নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করে।
উদ্ধারের সময় পাখিটির বাম পায়ে আঘাত ও ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে গত সাতদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
টিম লিডার আলম হাওলাদার জানান, “ঈগলটি এখন সম্পূর্ণ সুস্থ। তাই বনাঞ্চলের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। আশা করছি এটি আবার স্বাভাবিকভাবে বনে বসবাস করতে পারবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *