July 30, 2026, 9:12 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মধুখালীতে পানি উন্নয়ন বোর্ডের জমি ইজারা নিয়ে -শর্ত ভঙ্গ করে  পুকুর খনন হুমকিতে বসতবাড়ী

  শাহজাহান হেলাল,ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোরকদি ইউনিয়ের বৈকন্ঠপুর গ্রামে জলাশয়ে মাছ চাষের নিমিত্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি রাজবাড়ী পানি উন্নযন বিভাগকে ভুল তথ্য দিয়ে ইজারা নিয়ে,ইজারার শর্ত ভঙ্গ করে ইচ্ছে মত পুকুর খনন করেছেন লিজ গ্রহিতা ওমর ফারুক। হুমকিরে মুখে পারের ঘরবাড়ী।সামান্ন বৃষ্টি হলেই ঘরবাড়ী ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর বাচ্চাদেরও প্রাণ হানীর শংঙ্খা করছেন অভিভাবকেরা। সরেজমিনে এ প্রতিনিধির পরিদর্শনে গভীর খাড়া করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ইজারার শর্ত ভঙ্গ করে ইজারা গ্রহিতা ওমর ফারুকের পুকুর খননের সত্যতা মিলেছে। পুকুর পারের ঘরবাড়ী ও জীবন নাশের হুমকিতে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পার ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর মালিকেরা পুকুর খননের নিয়ম মেনে খনন করতে বললেও নিয়মের তোয়াক্কা না করে ডালু খাড়া করে বাড়ীর পাশ দিয়েই পুকুর খনন করেন ইজারা গ্রহিতা। পূর্ব ইজারা গ্রহিতা সেলিনা বেগম জানান ওমর ফারুককে মাছ চাষের জন্য বর্গা দেওয়া হয়। সদ্য সে জলাশয়টি পুকুর খনন করেন তখন আমি জানতে পারি সে আমাকে ফাঁকি দিয়ে সে নিজেই ইজারা নিয়ে আসছেন নিজ নামে।ইজারাকৃত পানি উন্নয়ন বোর্ডের ভুমিতে পুকুর খনন এবং মাটি বিক্রয় করা যাবে কিনা এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত)মোঃ তাজমিনুর রহমান বলেন পুকুর খননের বিষয়টি আমি জানি। তাকে শতর্ক করা হয়েছে। তার ইজারা বাতিলের প্রক্রিয়ায় আছে। সব কিছুইত নিয়মের মাধ্যমে হয় একটু সময় লাগবে। ইজারার বিষয়ে বলেন ১ বছরের জন্য ইজারা দেওয়া হয় ৩ বছর নয়। আপনি এআরও সাহেবের সাথে কথা বলেন তিনি বিস্তারিত বলতে পারবেন নম্বর দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *