গতকাল বুধবার রাত নটার দিকে খুলনার সবচেয়ে জনবহুল এলাকায় হিসাবে পরিচিত ডাকবাংলা মোড়ে বাটার শোরুমে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় মাসুম বিল্লাহ নামে শ্রমিক দলের নেতা কে। নিহত মাসুম বিল্লাহ গতকাল স্ত্রী ও সন্তানদের নিয়ে বাটার শোরুমে ঈদের কেনাকাটা করতে ব্যস্ত ছিলেন। এমন সময় সাত জনের একটি অস্ত্রধারী দল এসে মাসুম বিল্লার কে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ সময় জনতা অশোক ঘোষ নামে একজনকে বিদেশি একটি পিস্তল সহ হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। উত্তেজিত জনতা কে শান্ত করতে পুলিশ ফাঁকা গুলি করে। নিহত মাসুম বিল্লাহ রুপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ভাই। মিনা কামাল ২০২০ সালে র্যাবের গুলিতে নিহত হন। আটক অশোক ঘোষের কাছ থেকে পুলিশ অন্য আসামিদের তথ্য পেয়েছে, তথ্যভিত্তিতে পুলিশ আসামী ধরার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। খুলনা মেট্রো পুলিশের উপ
পুলিশ কমিশনার দক্ষিন মোঃ তাজুল ইসলাম বলেন রাত নটার দিকে ডাকবাংলা বাটা বাজারের মধ্যে সাত জনের একটি অস্ত্রধারী দল এসে মাসুম বিল্লাহ কে গুলি ও কপি হত্যা করে। তিনি আরো জানান এ সময় জনতা একজনকে আটক করেন অন্যদের পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আটক অশোক ঘোষ খুলনা একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ কে মৃত বলে ঘোষণা করেন।।
অন্যদিকে নগরীর লবণচরা এলাকায় যুবকগুলি বিদ্ধ
বুধবার রাত দশটার দিকে নগরীর লবণ চরা এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে দাঙ্গাবাধে, এ সময় এক পক্ষের ছোঁড়া গুলিতে হাবিব নামে একজন আহত হয়। তবে গুলিটি তার পিঠে ছুয়ে বেরিয়ে গেছে। স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী ইমন খান জানায় গুলিবিদ্ধ হাবিব ঘটনার সময় ওই পথ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি।