July 30, 2026, 9:13 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব ডা. আহসানারার দায়িত্ব গ্রহণ

Reporter Name

পাইকগাছা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের দায়িত্বে নতুন মুখ হিসেবে যোগদান করেছেন ডা. আহসানারা বিনতে আহমেদ। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে নবাগত কর্মকর্তাকে বরণ এবং সাবেক স্বাস্থ্য কর্মকর্তারা ডা. মাহবুবর রহমান ও ডা. নীতিষ চন্দ্র গোলদারকে বিদায় দেওয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠান কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র স্ট্যাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মেহেদি হাসান, ডা. শাকিলা আফরোজ, ডা. সাইমা, ডা. আখি দাস, ডা. অর্নব ঘোষ, ডা. রাজীব কুমার পাল, ডা. মো. ফখরুদ্দিন আহমেদ, ডা. নয়ন সরকার, ডা. মো. আনভির আহমেদ, ডা. মো. আবু জাফর, ডা. ইমরান হাসান, ডা. প্রান্ত সরদার ও স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।
নবাগত কর্মকর্তা ডা. আহসানারাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই। তিনি তার বক্তব্যে বলেন, “সকলের সহযোগিতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও উন্নত ও সম্প্রসারিত করার জন্য কাজ করবো।”
ডা. আহসানারা বিনতে আহমেদ পাইকগাছার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং শিক্ষাগত যোগ্যতায় এমবিবিএস (ঢাকা), এমএস (অবসট্রেট্রিক্স ও গাইনী) অর্জন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীরা আশা প্রকাশ করেন যে, নবাগত এ কর্মকর্তা পাইকগাছায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা স্থাপন করবেন। বিদায়ী কর্মকর্তা ডা. মাহবুবর রহমান ও ডা. নীতিষ চন্দ্র গোলদারকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়।
পাইকগাছা স্বাস্থ্য কমিউনিটির পক্ষ থেকে এ ধরনের অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে নবাগত কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং স্থানীয় স্বাস্থ্য সেবার উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা দৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *