July 30, 2026, 8:39 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে, ৭ টি প্রতিষ্ঠান সিলগালা,২ জন গ্রেপ্তার, ১২ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ত্রুটিপূর্ণ কাজপত্র, চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদউত্তীণ ঔষধসহ চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১২ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকার আর্থিক জরিমানা,২ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় ও ৭ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাৎক্ষণিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২মার্চ) বিকেলে মাদারীপুর জেলা শিবচর উপজেলার পৌরসভার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্ব পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ,এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে  ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের এ অভিযান করা হয়।

ভ্রাম্যমান অভিযানের সময় এইচ বি হসপিটাল,সেবা হাসপাতাল, সূর্য ডায়গনস্টিক, সিটি ডায়াগনস্টিক,মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক,হীরা পান্না চক্ষু হাসপাতাল মোট ৭ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন তারা।এছাড়াও ১২ টি প্রতিষ্ঠানকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৬০০০০ টাকা জরিমান করা হয়।অভিযানের সময় আটক ইউনাইটেড হাসপাতালের মালিক মোঃ মোস্তাক ও সেবা ডায়াগনস্টের স্বাস্থ্য সহকারী আব্দুস সালাম কে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন’আমরা আজকে জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করি,অভিযানের সময় আমরা বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারে অনিয়ম পেয়ে তাদের আর্থিক জরিমানা করেছি। এছাড়াও ৭ টি প্রতিষ্ঠানকে আমরা সিলগালা করেছি।স্বাস্থ্য সেবা খাতে কেউ যদি কোন অনিয়ম পেয়ে থাকেন তাহলে সে যেন  সরাসরি সিভিল সার্জনদের সাথে যোগাযোগ করেন।

অভিযান শেষে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন জানান,বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আজ ১২ টি প্রতিষ্ঠানকে জরিমানাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।৭ টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *