June 15, 2026, 5:59 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

খুলনার কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

বিজন বাহাদুর,কয়রা,খুলনা থেকে:

খুলনার কয়রা উপজেলাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে পড়ে সাব্বির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (রাত সাড়ে ৮টা) কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। ফুলতলা বাজারের উত্তর পাশের বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের নিচে পড়ে যায়। সড়কের ঢাল রক্ষায় পুঁতে রাখা পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়ে। এতে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অপরজন দূরে ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রাজের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে। স্বজনদের ভাষ্য, তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার বিষয়ে কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে