June 15, 2026, 6:00 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ

শাহজাহান হেলাল,ফরিদপুর থেকে:

২২ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. রোববারঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিঃ । ফরিদপুর চিনিকলে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪ শতাধিক কর্মরত শ্রমিকদের ৩মাস বেতন বকেয়া। বকেয়া পাওনা বেতনের দাবীতে কর্মরত শ্রমিকরা প্্রায় ৫ঘন্টা চিনিকলের সকল কার্যক্রম বন্ধ রাখেন।
২২ ফেব্রুয়ারী ২০২৬খ্রি.রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিনিকলের সকল কার্যক্রম বন্ধ করে চিনিকল কারখানার মধ্যে শ্রমিকগণ অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ চিনিকলের কারখানার মধ্যে অবস্থানরত শ্রমিকদের সাথে আলোচনা করে ৭২ ঘন্টার সময় নিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ^স্ত করলে শ্রমিকগণ যে যার কাজে ফিরে যান।
ফরিদপুর চিনিকল শ্রমজিবী ইউনিয়নের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)মোঃ আলমগীর হোসেনের কাছে চিনিকল বন্ধ ও শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথাই বলতে রাজি হন নাই। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের কাছে জানতে চাইলে তিনি জানান শ্রমিকদের সাথে কথা বলেছি তাদের সমস্যার দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ^স্ত করলে সবাই কাজে ফিরে জান।