June 15, 2026, 1:22 am
শিরোনাম:
বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনার-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বি.সরকার, পাইকগাছা খুলনা থেকে:

খুলনার পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মৎসর্গকারী শহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বক্তারা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদদের আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।