June 15, 2026, 1:20 am
শিরোনাম:
বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) থেকে:

পাইকগাছা উপজেলা-তে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, লোনাপানি কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, আইনজীবী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বনানী সংঘ, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।