দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জেদান আল মুসা,পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্)জনাব আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ,ডিবি দিনাজপুর এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)ও কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত ২০/০২/২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোরচক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
মাহাবুর ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
কোতয়ালী থানার মামলা নং-৪৪,তাং-২২/১২/২০২৫ ধারা-৩৭৯,পেনাল কোড-১৮৬০ মূলে তদন্তে প্রাপ্ত আসামি ১।লিমন ইসলাম (২৫),পিতা-সুরত আলী, সাং-পাকেরহাট,ফকিরপাড়া,থানা-খানসামা, জেলা-দিনাজপুরকে নীলফামারী জেলার সদর থানাধীন চড়াইখোলা ইউনিয়নের অন্তর্গত দালালের বাজার গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর আসামি ২।শাহীনুর ইসলাম (৩২),পিতা-মৃত নবীউল ইসলাম, সাং-ফতেজংপুর পাইকারপাড়া,থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পার্বতীপুর থানাধীন সোনাপুকুর গ্রামে জনৈক বাদশাহ (৩০),পিতা-মোঃ রবিউল ইসলাম-এর বসতবাড়ি থেকে ২টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো— 100 TVS Metro এবং 160 CC TVS Apache RTR 4V ।
ধৃত আসামিদের দেওয়া তথ্যমতে পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানাধীন কলেজপাড়া এলাকায় জনৈক মোঃ জুয়েল (২৮),পিতা-মৃত আতিয়ার রহমান-এর দখল হতে আরও ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো—160 CC TVS Apache RTR, 100 CC Hero HF Deluxe এবং 110 CC Discover ।
উদ্ধারকৃত মোট ৫টি মোটরসাইকেল-
১| 100 CC TVS Metro
২| 160 CC TVS Apache RTR 4V
৩| 160 CC TVS Apache RTR
৪| 100 CC Hero HF Deluxe
৫| 110 CC Discover