প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয় তেজগাঁও কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।