June 15, 2026, 5:59 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর সহমরন

শাহজাহান হেলাল-ফরিদপুর:

জেলা প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারী ২০২৬খ্রি.বুধবারঃফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত তানভীর ইসলাম (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু আবিদ হাসান মুন্না (২০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি: রাত আনুমানিক পৌনে ৯টায় ফরিদপুর চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু। এতে আবিদ হাসান মুন্না ঘটনাস্থলেই নিহত হন এবং তানভীর ইসলাম গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬খ্রি.সোমবার রাত ১১টার দিকে তানভীর ইসলামের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। নিহত আবিদ হাসান মুন্না মধুখালী পৌর সদরের পশ্চিম গাড়াখোলা এলাকার আরিফ হোসেনের ছেলে। তানভীর ইসলামও একই মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। দুই বন্ধুর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানিতে মধুখালীজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।সংশ্লিষ্টগণ মনে করেন বেপরোয় না চালালে বাইক হয়তো এ মৃত্যু এরানো সম্ভব হতো।উটতি বয়সের তরুণদের আহবান বাইক নিয়ন্ত্রণে রেখে চালনো।