June 15, 2026, 5:54 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

সাভারের ভাটপাড়ায় প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ নজরুল ইসলাম (খোকন)-সাভার থেকে:

ঢাকার সাভারে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় (১৫ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৪ ঘটিকায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে ভুক্তভোগী, মোঃ শাহজাহান সাজু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মানববন্ধনের ব্যানারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দিন শহীদ মজনু একাডেমি স্কুলে মোঃ আজিজুল হাকিম (৪৫) কে ভোটগ্রহণ শেষে কে বা কাহারা অতর্কিত হামলা করে আহত করে। তাহার প্রতিবাদ মোহাম্মদ আজিজুল হাকিম গত ১৩ ফেব্রুয়ারি ভাটপাড়া এলাকায় একটি মানববন্ধন করেন। মানববন্ধনে উল্লেখিতভাবে দোষারোপ করা হয় মোঃ শাহজাহান সাজু ও মোঃ ওয়াহিদুর রহমান মুরাদকে।

আজ ১৫ই ফেব্রুয়ারি শাহজাহান সাজুর নেতৃত্বে প্রতিবাদ ও মানববন্ধন করেন বাড্ডা ভাটপাড়া এলাকার সর্বস্তরের সচেতন মহল। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ বলেন আজিজুল হাকিম দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষের উপরে জুলুম অত্যাচার ও মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। এবং সাবেক সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়ার সুমন্দি পরিচয় মনিবুর রহমান চম্পকের পৃষ্ঠপোষকতায় আজিজুল হাকিম ৫ ই আগস্টের পর মামলা বাণিজ্য পরিচালনা অব্যাহত রাখে।

মনিবুর রহমানের সম্পর্কে নির্দেশনাক্রমে আজিজুল হাকিম ভাটপাড়া এলাকায় জুয়ার কোর্ট পরিচালনা করে আসছিলেন। তাতে বাঁধা প্রদান করেন এলাকার যুব সমাজ সহ সাবেক স্বেচ্ছাসেবক দলের ১ নং ওয়ার্ডের দায়িত্বরত মোঃ শাহজাহান সাজু সহ অনেককেই দোষী সাব্যস্ত করেন। এলাকার লোকজন বলেন হাকিম আলীর বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর দাবি আমরা শান্তিতে বসবাস করতে চাই। এবং নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবুর একান্ত হস্তক্ষেপ কামনা।